উত্তরায় কাভার্ডভ্যান থামিয়ে পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

  বিশেষ প্রতিনিধি    11-08-2026    22
উত্তরায় কাভার্ডভ্যান থামিয়ে পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় অস্ত্রের মুখে টাকা বহনকারী কাভার্ডভ্যান থামিয়ে ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে বিআরটিএ লেনের কাছে এ ঘটনা ঘটে।

উত্তরায় অবস্থিত ডিএল পেট্রোল পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। এই ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে মামলা করেছেন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম।

মামলার এজাহারে আব্দুল করিম জানান, তিনি উত্তরা পূর্ব থানাধীন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত। ওই ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন রোববার সকাল ৯টার দিকে কর্মস্থলে আসেন। পরে রুটিন কাজের অংশ হিসেবে সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে কর্মচারী সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানের চালক মো. খোরশেদকে সঙ্গে নিয়ে ফিলিং স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা একটি ব্যাগে করে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন।

তারা কাভার্ডভ্যানটি নিয়ে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্রাউন প্লাজার সামনে বিআরটিএ লেনের কাছে পৌঁছালে পেছন দিক থেকে তিনটি মোটরসাইকেলে করে ৬-৭ জন ব্যক্তি তাদের গতিরোধ করে

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন