ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় দলটির কাছে আইআরআইর সর্বশেষ জাতীয় সমীক্ষা প্রতিবেদন হস্তান্তর করা হয়।
বুধবার (১২ আগস্ট) এনসিপির সদর দপ্তরে আইআরআইর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের সিনিয়র ডিরেক্টর সোনিয়া গ্লোকলের নেতৃত্বে প্রতিনিধি দলটি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করে।
বৈঠকে আইআরআই প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে তাদের সর্বশেষ জাতীয় সমীক্ষা প্রতিবেদনটি এনসিপির কাছে হস্তান্তর করে। এ সময় প্রতিবেদনের বিভিন্ন ফলাফল ও গুরুত্বপূর্ণ দিক নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়। আলোচনায় অব্যাহত সম্পৃক্ততা, সংলাপ ও সহযোগিতার গুরুত্ব উঠে আসে।
আইআরআইর প্রতিনিধিদলে আরও ছিলেন রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি, টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ এবং রুয়াকসানা হক। এ সময় এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকবিষয়ক ডেস্কের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ ও যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ।
আইআরআইর সঙ্গে এনসিপির জাতীয় সমীক্ষা প্রতিবেদন বিনিময়

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 13, 2026, 7:04 pm