সকালটা শুরু হয়েছিল অন্য দিনের মতোই। সাগরপাড়ের জাহাজভাঙা ইয়ার্ডে পুরোনো জাহাজ কাটার কাজ চলছিল। ছুটির দিন হলেও কাজে এসেছিলেন শ্রমিকরা। কেউ জাহাজের ভেতরে, কেউ বাইরে। হঠাৎ জাহাজের বদ্ধ অংশ থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী গ্যাস। মুহূর্তের মধ্যে অচেতন হয়ে পড়েন শ্রমিকরা। একজনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরেকজন। পরে একে একে নিভে যায় নয়টি প্রাণ।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। পুরোনো একটি এলএনজি পরিবহনকারী জাহাজ কাটার সময় জাহাজের ভেতরে গ্যাস ছড়িয়ে পড়লে এই প্রাণহানি ঘটে। দুর্ঘটনার সময় ইয়ার্ডে ৩৪ জন শ্রমিক ও কর্মচারী কাজ করছিলেন বলে শিল্প পুলিশের তথ্য। পরে নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়। আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে একই পরিবারের দুই ভাই মনসুর আহমেদ ও নাসির উদ্দিন রয়েছেন। তাদের সঙ্গে প্রাণ হারিয়েছেন সানি দাস, পলাশ দাস, রানা মিয়া, হাবিবুর রহমান, খোকন মিয়া, আব্দুল আলিম সুজন ও ১৭ বছর বয়সী মতিউর রহমান সাজ্জাদ।
সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, পুরোনো এলএনজি জাহাজটির ইঞ্জিন রুমের একটি বদ্ধ ট্যাংক বা অংশে কাজ করছিলেন শ্রমিকেরা। কাজের একপর্যায়ে সেখানে গ্যাসের উপস্থিতি ধরা পড়ে। দুজন শ্রমিক অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধারে অন্যরা এগিয়ে যান। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া বদ্ধ স্থানে প্রবেশ করায় উদ্ধারকারীরাও গ্যাসে আক্রান্ত হন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কোন ধরনের গ্যাসে শ্রমিকদের মৃত্যু হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে এ ধরনের জাহাজ কাটার আগে সেটিকে সম্পূর্ণ গ্যাসমুক্ত করার নিয়ম রয়েছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, এলএনজি পরিবহনকারী জাহাজের কিছু ট্যাংকে ফ্লোরিন, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই-অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস থাকতে পারে। গ্যাসমুক্ত না করে জাহাজ কাটার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তিনি ইয়ার্ডটির নিরাপত্তাব্যবস্থাকে দুর্বল বলে উল্লেখ করেছেন।
বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের উপকূলে এক বিভীষিকাময় দিন

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 19, 2026, 6:07 pm