বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দেশের সব দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সরকারি সিদ্ধান্ত কার্যকরের প্রথম দিনেই রাজধানীতে দেখা গেছে ঢিলেঢালা চিত্র। নির্ধারিত সময় পার হওয়ার পরও রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা ছিল এবং কোথাও কোথাও সাইনবোর্ড ও বিজ্ঞাপনের বাতিও জ্বলতে দেখা গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার পর রাজধানীর বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক এলাকা সরেজমিনে ঘুরে নিয়ম অমান্যের এই দৃশ্য চোখে পড়ে।
সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখতে হবে এবং যেকোনো ধরনের সৌন্দর্যবর্ধক আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ থাকবে।
এ সিদ্ধান্ত কার্যকরের প্রথম দিনে রাজধানীর বাড্ডা, শাহজাদপুর ও মেরুল বাড্ডা এলাকার বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময় মেনে রাত ৮টার মধ্যেই আলো নিভিয়ে দোকান বন্ধ করে দেয়। তবে অন্য অনেক স্থানেই ছিল উল্টো চিত্র।
প্রগতি সরণি এলাকায় বাটা, এপেক্স ও ওরিয়নের মতো বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলোতে রাত সাড়ে ৮টার পরও কেনাবেচা চলতে দেখা যায়। শুধু দোকান খোলা রাখাই নয়, ক্রেতা আকৃষ্ট করতে তাদের শোরুমে পর্যাপ্ত আলো জ্বলছিল। এমনকি এলাকার বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের নামফলক ও সাইনবোর্ডেও রাত ৮টার পর আলোকসজ্জা দেখা গেছে।
রাজধানীর বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি শপিং মলে গিয়ে দেখা যায় মলটির প্রধান সড়কের ধারের মূল ফটক বন্ধ রাখা হলেও ক্রেতাদের যাতায়াতের জন্য পার্কিংয়ের দিকের গেটটি খোলা রাখা হয়। পার্কিংয়ের ওই প্রবেশপথ দিয়ে অনায়াসেই ক্রেতারা ভেতরের পাঁচতলা ভবনটির বিভিন্ন তলায় কেনাকাটার জন্য যান। রাত সাড়ে ৮টা পর্যন্ত মলের প্রতিটি ফ্লোরের দোকানপাট খোলা রেখে ক্রেতা-বিক্রেতাদের স্বাভাবিক বেচাকেনা চালাতে দেখা গেছে।
নির্ধারিত সময়ের পরও খোলা দোকানপাট ও শপিং মল

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 19, 2026, 6:07 pm