পাবনায় নিখোঁজের সাত দিন পর মোছা. কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নিজ বাড়ির পেছনের পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
নিহত কামরুন্নাহার কলি পাবনা সদর উপজেলার দোগাছী কলুনিয়া গ্রামের বাসিন্দা কামাল প্রামানিকের (৪০) মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাবার সঙ্গে বাড়িতে ফিরে বাজারের ব্যাগ মায়ের হাতে দিয়ে বাড়ির পাশে যায় সে। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কলির পরিহিত স্যান্ডেল পাওয়া যায়। পরে তার বাবা পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ শিশুটিকে উদ্ধারকাজ শুরু করলেও সাত দিনে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এরই মধ্যে মঙ্গলবার কলিকে উদ্ধারের দাবিতে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন দোগাছী কলুনিয়া গ্রামের এলাকাবাসী ও স্বজনরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তারা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে দ্রুত শিশুটিকে উদ্ধারের দাবি জানানো হয়।
এর এক দিন পর বুধবার সকাল ৭টার দিকে নিহত কলির নিজ বাড়ির পেছনে একটি পরিত্যক্ত পুকুরে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহটি দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির মৃত্যুর কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিখোঁজের ৭ দিন পর বাড়ির পেছন থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 16, 2026, 8:49 pm