জামালপুরে বর্ডার গার্ড বাংলাদেশ-৩৫ বিজিবি ভারতীয় সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৯০ লক্ষ ৬৪ হাজার টাকার ভারতীয় থান কাপড় জব্দ করেছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১ টার দিকে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এসব থান কাপড়ের চালানটি জব্দ করেন। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর-৩৫ বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ভারতীয় সীমান্তবর্তী ১০৪৭ পিলারের কাছে মেকুরআলগা নামক স্থান দিয়ে নৌকায় করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় চোরাচালান করে বাংলাদেশে আনার তথ্য পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে জামালপুর-৩৫ বিজিবির সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪ হাজার ২৭২ মিটার ভারতীয় থান কাপড় ও একটি নৌকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় শনিবার সকালে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়েছে। আমরা নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি।
নৌকায় আসা ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ বিজিবির

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 25, 2026, 3:37 pm