লক্ষ্মীপুরের কমলনগরে কিল-ঘুষি মেরে ফজলে আলী হাজারী (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে মো. মাহফুজ নামে এক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (২২ অক্টোবর) রাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নের বটতলী বাজারে ইদ্রিস মেম্বারের দোকানের সামনে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ফজলে আলীকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত ফজলে আলী চর কাদিরা ইউনিয়নেত ৬নং ওয়ার্ডের হাজারীর বাড়ির বাসিন্দা।
নিহত ফজলে আলীর শ্যালক আয়ুব আলী জানান, প্রায় এক বছর আগে ফজলে আলীর আরেক শ্যালক ইউছুফের ছেলের সঙ্গে একই এলাকার জামাল হোসেনের মেয়ের বিয়ে হয়। বিয়ে হয় প্রেম সম্পর্কে। পরে সমঝোতার ভিত্তিতেই আবার বিবাহ বিচ্ছেদ হয়।
আইয়ুব আলীর ভাষ্যমতে, সম্প্রতি মেয়েপক্ষের লোকজন আপত্তি তোলেন ছেলে পক্ষ তাদের মেয়ের ছবি প্রচার করছে। এর জের ধরেই ফজল আলী ঘটনাস্থল গেলে মেয়ের পক্ষের নাজিম হাওলাদার ও ফারুক মাঝির ইন্ধনে তার ওপর হামলা করা হয়। এ সময় এলোপাতাড়ি কিল ঘুষিতে ফজলে আলী গুরুতর আহত হন৷ পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
চরফলকন ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দীন হাওলাদার বলেন- আমার ভাতিজীকে অনত্র বিয়ে দেওয়ার পরও দেলোয়ার তার অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে করে। বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করা হয়। তখন কথা কাটাকাটির একপর্যায়ে ফজলে আলীকে মাহফুজ ঘুষি দেয়। পরে বৃদ্ধকে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারকে মামলা করার জন্য বলা হয়েছে।
লক্ষ্মীপুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 25, 2026, 3:36 pm