গাইবান্ধার গোবিন্দগঞ্জে একই দিনে জন্ম নেওয়া দুই চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের একই দিনে মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে ডুবে এক বছর ১০ মাস বয়সী মিফতাহুল জান্নাত ও আব্দুল্লাহ আরাফের মৃত্যু হয়। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটিতে চলছে শোকের মাতম।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল।
নিহত দুই শিশু হলো- ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত এবং জিল্লুর রহমানের ছেলে আব্দুল্লাহ আরাফ। তাদের দুজনেরই বয়স এক বছর ১০ মাস। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন।
স্থানীয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে একসঙ্গে খেলছিল শিশু দুটি। এ সময় তাদের মায়েরা সকালের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা।
পরে পরিবারের সদস্যরা শিশু দুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে থাকা তালুককানুপুর ইউনিয়ন পরিষদের দফাদার শ্রী বাবু লাল ঢাকা পোস্টকে মোবাইল ফোনে বলেন, শিশু দুটির মৃত্যুতে পরিবারে আহাজারি চলছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি বলেন, শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, তাদের জন্ম হয়েছিল একই দিনে। আবার একই দিনে তাদের মৃত্যু হলো।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। সাঁতার না জানা শিশুদের, বিশেষ করে ছোট শিশুদের, সব সময় নজরে রাখার অনুরোধ জানান তিনি।
একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে মৃত্যু দুই শিশুর

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 26, 2026, 4:12 pm