ঘূর্ণিঝড় মোচা নিয়ে ক্রমশ বাড়ছে শঙ্কা। জারি করা হয়েছে সতর্কতা। আগামী কয়েক দিনে মধ্যেই আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় মোচা। পাশাপাশি এর নামকরণ নিয়েও চলছে নানা ধরনের রঙ্গরসিকতা। যদিও নামটির উৎপত্তি সম্পর্কে হয়তো অনেকেই জানেন না।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। আগামীকাল রোববার ওই অঞ্চলে তৈরি হবে একটি নিম্নচাপ। এর পর সোমবার নাগাদ নিম্নচাপটি পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। তার পর মঙ্গলবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া বিভাগ।
কিন্তু কীভাবে মোচা নামকরণটি হয়েছে? ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন বা ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির এই নাম দিয়েছে ইয়েমেন। দেশটির বিখ্যাত শহর মোচার নাম থেকেই রাখা হয়েছে এই ঘূর্ণিঝড়ের নাম।
খবরে বলা হয়েছে, মোচা এমনিতেই বেশ পরিচিত একটি শহর। সারা বিশ্বের কাছে শহরটির পরিচিতি তার কফির জন্য। এখানে উৎপাদিত কফি সারা বিশ্বে সরবরাহ করা হয়। বিখ্যাত এই শহরের নামেই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছেন ইয়েমেন।
আসছে ঘূর্ণিঝড় মোচা, কেন এমন নামকরণ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:39 am