চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. ইরফান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ (বুধবার) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কলেজছাত্র চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, নিউমার্কেট বটতলী থেকে শাটল ট্রেনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল। এটি ২ নম্বর গেট মোড় দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগী কলেজছাত্র ফোনে কথা বলতে বলতে রেললাইনে উঠে পড়ে। এমন সময় ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।
চবির শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:06 am