মাগুরায় জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের প্রথম পর্বের মাগুরা জেলার মোট ১৩ জনের মাঝে ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
শনিবার (২৯ মার্চ) মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম উপস্থিত থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এসময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এপিএস মো. মোয়াজ্জেম হোসেন, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল হকসহ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
চেক পাওয়া ১৩ জন হলো- ‘এ’ ক্যাটাগরিতে মাগুরা সদরের পারনান্দুয়ালী বিশ্বাসপাড়া গ্রামের রিপন মোল্লা, সদরের আলোকদিয়া গ্রামের মো. আব্দুল্লাহ আল মামুন, সদরের হাজীপুর ফুলবাড়ি গ্রামের আফফান হোসেন ও শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা করুন্দি গ্রামের মো. জিহাদ।
‘বি’ ক্যাটাগরিতে নহাটা গ্রামের রকি মিয়া, সদরের হাজরাপুর গ্রামের মাহবুবুর রহমান, সদরের আদর্শ পাড়ার তিতাস পাটোয়ারি, যশোবন্তপুর গ্রামের রুবেল মিয়া, সদরের আরাজি শ্রীকুণ্ডি গ্রামের মনিরুল ইসলাম, শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের সোহেল রানা, সদরের আলোকদিয়া গ্রামের খন্দকার জাফর ইকবাল, সদরের জগদল গ্রামের সাজ্জাদুল ইসলাম ও শালিখার কাটিগ্রাম পুলুম গ্রামের শেখ ছুবান। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরি প্রাপ্তরা ২ লাখ টাকা এবং ‘বি’ ক্যাটাগরিরা ১ লাখ টাকার চেক পান।
মাগুরায় জুলাই-আগস্টের আহতদের মাঝে ১৭ লাখ টাকার চেক বিতরণ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:05 am