চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) ভোরের দিকে চুয়াডাঙ্গা সদরের নয়মাইল চার রাস্তার মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের স্কুলপাড়ার মৃত মকসেদ মণ্ডলের ছেলে ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মহাম্মদজমা গ্রামের মৃত. ইসমাইল খন্দকারের ছেলে গোলাম সরওয়ার (৭০)।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোরের দিকে অজ্ঞাতনামা এক পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। দুজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পরিবহনটি পালিয়ে যায়। আমরা শনাক্তের চেষ্টা করছি।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাল কেনার উদ্দেশ্য ভ্যানযোগে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের বাজারের যাচ্ছিলেন গোলাম সরওয়ার। এ সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক সড়কে ওঠার সময় ঝিনাইদহগামী অজ্ঞাতনামা পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় চাকায় তলে পিষ্ট হয়ে দুজনই ঘটনাস্থলে নিহত হন।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার স্থানীয়দের বরাত দিয়ে ঢাকা পোস্টকে বলেন, অজ্ঞাতনামা পরিবহনের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ভ্যানচালক ছিন্নভিন্ন হয়ে গেছে। আমরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:09 am