সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া একটি দলের শীর্ষ নেতা ঢাকা পোস্টকে বলেন, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যুগপৎ সঙ্গীদের নিয়ে একসঙ্গে নির্বাচন ও সরকার গঠনের যে কমিটমেন্ট (প্রতিশ্রুতি) ছিল সেখান থেকে বিএনপি সরে আসবে না। তিনি যুগপৎ সঙ্গীদের আগের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
আরও একটি দলের শীর্ষ নেতা বলেন, তারেক রহমান বলেছেন, নির্বাচনের ঘোষণা হয়েছে কিন্তু একটি অদৃশ্য শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমাদের এই বিষয়ে সজাগ থাকতে হবে।
১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, তারেক রহমান জানিয়েছেন, একসঙ্গে নির্বাচন ও সরকার গঠনের কমিটমেন্ট থেকে বিএনপি এক চুলও সরে আসেনি। আগামী নির্বাচন হবে জোটবদ্ধ।
বৈঠকে অংশ নেওয়া অপর একটি দলের নেতা বলেন, তারেক রহমান বলেছেন, অনেকে সংস্কারের কথা বলেন কিন্তু কোনো দল সংস্কারের রূপরেখা প্রণয়ন করেনি। আমরা ২ বছর আগেই সংস্কারের ৩১ দফা প্রণয়ন করেছি। এই ৩১ দফা শুধু বিএনপির নয়, যুগপৎ আন্দোলনের সঙ্গী সবাই মিলে একাধিক দফা বৈঠকে করে এটা চূড়ান্ত করেছি। এটা আমাদের সবার ৩১ দফা। এই ৩১ দফার ভিত্তিতে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করা হবে।
জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ঢাকা পোস্টকে বলেন, তারেক রহমান বলেছেন, একসঙ্গে নির্বাচন ও সরকার গঠনের যে এগ্রিমেন্ট সেখান থেকে বিএনপি শস্য পরিমাণও সরে আসবে না।
যুগপৎ সঙ্গীদের দেওয়া কমিটমেন্ট থেকে সরবে না বিএনপি : তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:18 am