নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

  বিশেষ প্রতিনিধি    30-09-2025    111
নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

মাগুরার শ্রীপুর উপজেলায় একটি মসজিদে নামাজ পড়াতে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোহাম্মদ কাজী মুক্তার উদ্দিন (৭১) নামে এক ইমাম নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুর-মাগুরা মহাসড়কের কছুন্দি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে ফজরের নামাজ পড়ানোর উদ্দেশে বাড়ি থেকে বের হন মুক্তার উদ্দিন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহাগ মৃত ঘোষণা করেন।

মাগুরা রামনগর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রবীণ এই ইমাম দীর্ঘদিন ধরে এলাকার একটি মসজিদে ইমামতি করছিলেন। তার মৃত্যুর খবরে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সারাদেশ-এর আরও খবর