চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাউজান পৌরসভার রশিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলমগীর ওরফে আলম। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানাতে পারব।’
এর আগে গত ৭ অক্টোবর হাটহাজারীতে মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারীদের ছোড়া গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামে এক বিএনপি কর্মী নিহত হন। আবদুল হাকিম রাউজানের বাসিন্দা।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে রাউজানে অন্তত ১৭ জন খুনের শিকার হয়েছেন।
রাউজানে আবারও গুলিতে খুন

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 11, 2026, 5:41 pm