ছোট পর্দার অভিনেতা আরশ খান। গত তিন বছর ধরে ছোট পর্দায় নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। একের পর এক নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই তারকা।
আরশ খান তার ফেসবুক পোস্টে শৈশব ও বর্তমানের তুলনা করে লিখেছেন, ‘ছোট বেলা থেকে চিনি জানি এমন সকল মানুষ গুলো একজন একজন করে চলে যাচ্ছে। সব জায়গা গুলো আধুনিকীকরণের দৌড়ে পাল্টে যাচ্ছে। ’
তিনি আরও বলেন, ‘বদলাচ্ছে নোট, বদলাচ্ছে বাহন, বদলাচ্ছে খাবার, বদলাচ্ছে স্বপ্ন। এর একটাই অর্থ আমি এবং আমার জেনারেশন সবাই কিছু দিনের মধ্যে বার্ধক্যে পা রাখবে। এরপর একদিন আমরা হারিয়ে যাবো।’
ব্যস্ত এই নগরজীবনে যান্ত্রিকতার আড়ালে মানুষ যে নিজেকে সময় দিতে ভুলে যাচ্ছে, সেটিও মনে করিয়ে দিয়েছেন আরশ। শেষে লিখেছেন, ‘জীবন কে বোঝ অতিথি, জীবনকে চেনো জীবনকে সময় দেয়াটা জরুরী এই সত্যটা মানো।’
আরশের সেই পোস্টে মন্তব্য করতে গিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘এই দুনিয়ার জীবন তো মাত্র কয়েক দিনের, পরকালই আসল ঠিকানা।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘সময় কারোর জন্য থেমে থাকে না, এভাবেই একদিন সবাই বার্ধক্যের কোলে ঢলে পড়বে।’
একদিন আমরা হারিয়ে যাবো : আরশ খান

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:11 am