রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

  বিশেষ প্রতিনিধি    09-08-2026    31
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহণ করবে। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি ১১ দলীয় ঐক্যের উক্ত বৈঠকে চূড়ান্ত করা হবে। এছাড়া দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন