গাজীপুর সাফারি পার্কে এক হাতির আঘাতে গুরুতর আহত রাজু বাহাদুরসহ দুটি হাতির মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান দুই হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ৭ আগস্ট (শুক্রবার) সকালে দীর্ঘদিন ধরে আহত রাজু বাহাদুর নামে হাতিটি পার্কের হাতিশালায় মৃত্যুবরণ করে। আগের দিন ৬ আগস্ট রাতে অপর আরেকটি হাতি মারা যায় ।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সী রাজু বাহাদুরের উপর হামলা করে ৪ বছর বয়সী হাতি জয়িতা। আক্রমণে রাজু বাহাদুরের একটি পা ভেঙ্গে যায়। হাতির চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড, পাশাপাশি থাইল্যান্ড থেকে আনা হয় বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়াও শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ নেয়া হয়েছিল। সব চেষ্টা মাড়িয়ে গত ৭ আগস্ট (শুক্রবার) হাতিটির মৃত্যু হয়।
অপরদিকে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের আরও একটি হাতির মৃত্যু হয়েছে। ৬ আগস্ট হাতিটির মৃত্যু হয়।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দুটি হাতির মৃত্যুর পর এগুলোর দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। পরে হাতি দুটিকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পার্কের ভেতরে মাটি চাপা দেওয়া হয়। বর্তমানে সাফারি পার্কে হাতির সংখ্যা ৮টি।
উল্লেখ্য, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় নিয়ে আসে। উদ্ধারের সময় রাজু বাহাদুরের বয়স ছিল ৯ বছর। গত ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা অবস্থায় রাজু বাহাদুরের ওপর পার্কে থাকা জয়িতা নামে অন্য একটি হাতি হামলা করে। হামলায় সে মাটিতে পড়ে যায় এবং পায়ে গুরুতর আঘাত পায়। ঘটনার পর একটি ক্রেন এনে হাতিটিকে সেখান থেকে তুলে বালির ওপর রাখা হয়। পরে এক্সরে করে হাতিটি পা ভেঙ্গে যায় বলে চিকিৎসকরা নিশ্চিত হন।
আহত হাতিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক দল আনা হয়, পরামর্শ নেওয়া হয় শ্রীলঙ্কার চিকিৎসক দলের। এছাড়া দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের নিয়মিত পরামর্শ ও তত্বাবধানে রাজু বাহাদুরের চিকিৎসা চলছে। গত ৭ আগস্ট শুক্রবার সকালে পার্কের হাতিশালায় হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।
গাজীপুর সাফারি পার্কে রাজু বাহাদুরসহ দুই হাতির মৃত্যু

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 13, 2026, 7:04 pm