প্রীতিলতা রাত ২টা ৪০ মিনিটে তার বোনকে ফোন করেছিলেন কেন?

  বিশেষ প্রতিনিধি    28-08-2026    11
প্রীতিলতা রাত ২টা ৪০ মিনিটে তার বোনকে ফোন করেছিলেন কেন?

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারকে হত্যার ঘটনার প্রাথমিক তথ্যানুসন্ধান করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তাদের অনুসন্ধানে ঘটনার পর পুলিশি ব্যাখ্যার সঙ্গে নিহত পরিবারের স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের মধ্যে কিছু প্রশ্ন ও অসংগতি সামনে এসেছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ ও ঘটনাক্রম সম্পর্কে একটি প্রাথমিক ব্যাখ্যা দেয়। সেই ব্যাখা ও ঘটনার প্রেক্ষাপটে আসকের দুই সদস্যের একটি প্রতিনিধি দল গত ২৪ ও ২৫ আগস্ট রংপুরে সরেজমিন তথ্যানুসন্ধান করে।

প্রতিনিধি দল নিহতদের স্বজন, প্রতিবেশী, অভিযুক্ত ব্যক্তিদের পরিবারের সদস্য, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা পুলিশ, থানা কর্তৃপক্ষ, মর্গ ও হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে। তবে ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি বলে জানায় সংস্থাটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারকে হত্যার ঘটনায় আসকের প্রাথমিক তথ্যানুসন্ধান পর্যবেক্ষণ প্রকাশ করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন