চট্টগ্রামে নেতাকর্মীদের নামে ’মিথ্যে মামলা’র প্রতিবাদ কক্সবাজার জেলা বিএনপির

  বিশেষ প্রতিনিধি    18-01-2023    375
চট্টগ্রামে নেতাকর্মীদের নামে ’মিথ্যে মামলা’র প্রতিবাদ কক্সবাজার জেলা বিএনপির

চট্টগ্রামে ডা.শাহাদাত,বক্করসহ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যে মামলার প্রতিবাদ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। এবং মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন , সরকার ইচ্ছেকৃতভাবে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির বীজ বপন করাচ্ছেন। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবী করেছেন।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর কাজিরদেউরি এলাকায় সোমবার পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক চারটি মামলা হয়েছে। এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ ৯০ জনের নাম উল্লেখ করে মোট চার-পাঁচশ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সারাদেশ-এর আরও খবর