টেকনাফে টানা ৪১ দিন তাকবিরে উলার সাথে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেয়েছে ৩৮ জন শিশু-কিশোর। শুক্রবার পবিত্র জুমার নামাজের পর তাদের মাঝে সাইকেলগুলো বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বদি।
জানা যায়, সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নতুন পল্লন পাড়া বায়তুন নূর জামে মসজিদে আব্দুর রহমান বদির ব্যক্তিগত উদ্যোগে বায়তুন নুর মসজিদ প্রাঙ্গণে শিশু-কিশোরদের উপহারের সাইকেলগুলো উপহার দেওয়া হয়। তারা টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবিরে উলার সঙ্গে মসজিদে আদায় করেছেন বলে জানা যায়।আবদুর রহমান বদি বলেন, ‘এটা কেবল শুরু, সারাজীবন নিয়মিত এই অভ্যাস ধরে রাখতে হবে। সারাদেশে বিভিন্ন পাড়া মহল্লায় তাকবিরে উলার সঙ্গে নামাজ আদায়সহ বিভিন্ন দ্বীনি আমলের ক্ষেত্রে এ জাতীয় উৎসাহ দেওয়ার চর্চা আরও বেশি করে শুরু হলে নতুন প্রজন্মের মধ্যে দ্বীনি ও নৈতিক শিক্ষা জাগ্রত হবে।
নামাজ পড়ায় শিশু-কিশোরদের বাইসাইকেল উপহার দিলেন বদি

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 11, 2026, 5:50 pm