শনিবার (১১ মার্চ) বেলা ১২ টায় কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুতুবদিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷
উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকীর সভাপতিত্বে এবং যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন লিটন ও আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম৷
সম্মেলনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, কক্সবাজার জেলা আ.লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর,সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম কুতুবী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ জয়,গিয়াসউদ্দিন আজম,কুতুবদিয়া উপজেলা আ.লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি ছৈয়দা মেহেরুনেছা, সহ উপজেলা ও জেলা আ.লীগ,যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কেন্দ্র থেকে কমিটি ঘোষনা দেওয়া হবে বলে জানিয়ে দ্বিতীয় অধিবেশন শেষ করেন। সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কুতুবদিয়া উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন : কমিটি হবে কেন্দ্রের সিদ্ধান্তে

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:22 am