মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চকরিয়া কাজিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা ও পুরস্কার বিতরণ

  বিশেষ প্রতিনিধি    26-03-2023    317
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চকরিয়া কাজিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা ও পুরস্কার বিতরণ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চকরিয়া পৌরসভার ১নং ওর্যাডস্থ কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

২৬ মার্চ রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এদিন দুপুরে কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর এম নুরুস শফি।

বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রাজীফুল মোস্তফা রাজিফ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষক মিশোরী জন্নাত মিশু, চকরিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে এসএমসি কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন