দৈনিক কক্সবাজার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম জেলার একজন আলোকিত মানুষ। যিনি জেলার সংবাদ পত্র, সাংবাদিকতার বীজ রোপন করে তৈরী করেছেন একটি অধ্যায়। রাজনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতিসহ প্রতিটি আঙ্গনে রয়েছে এই ব্যক্তির সমান বিচরণ। জ্ঞানের উর্বর একটি জগতের মানুষ নুরুল ইসলাম জেলাবাসির কাছে স্মরণীয় হতে থাকবেন।
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, দৈনিক কক্সবাজার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা এমন কথা বলেন।
বুধবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আয়োজনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলম, এসএম আমিনুল হক চৌধুরী, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহের চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও প্রয়াত মোহাম্মদ নুরুল ইসলামের সন্তান মোহাম্মদ মুজিবুল ইসলাম মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। মিলাদ ও পরে মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রিয় ঈদগাঁও মাঠ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল কাইয়ুম।
এতে প্রেসক্লাবের সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সদস্য জিএম আশেক উল্লাহ, মুহম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম একজন আলোকিত মানুষ
মৃত্যুবার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 11, 2026, 5:47 pm