ইনস্টাগ্রামে নামাজ পড়ার এই ছবি পোস্ট করেন রাখি সাওয়ান্ত
বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত কয়েক মাস হলো ইসলাম ধর্মগ্রহণ করেছেন। আদিল খান দুররানিকে বিয়ে করার পরিই তিনি ইসলাম গ্রহণ করে নিজের নাম রাখেন ফাতিমা। তবে তার করা মামলাতেই এখন কারাগারে আদিল। স্বামীর সঙ্গে ঝামেলা হলেও ইসলাম ধর্ম ত্যাগ করেননি তিনি। এবার নামাজ পড়তে গিয়ে ‘পোশাকবিভ্রাটে’ সমালোচনার শিকার হলেন রাখি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ইসলাম গ্রহণের পর এবারই প্রথম রমজান মাস এলো রাখির জীবনে। জীবনের প্রথম রোজা রেখে সে কথা জানিয়েছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ডে। বিভিন্ন সময়ে ইফতার পার্টির ছবিও পোস্ট করেছেন তিনি। তবে এবার নমাজ পড়তে গিয়ে ‘ভুল’ করে বসলেন রাখি। আর তা নজর এড়ায়নি তার অনুসারীদের।
নামাজ পড়ার যে ছবি পোস্ট করেছেন রাখি, তাতে দেখা যায় হিজাবে মাথা ঢাকা তার। তবে সালোয়ারের সঙ্গে যে প্যান্ট পরেছিলেন তো বেশ কিছুটা ছোট ছিল। পায়ের একটা অংশ বেরিয়ে থাকায় মনঃক্ষুণ্ণ হয়েছেন অনেকেই।
অনেকেরই ধারণা, তিনি ইসলামকে অপমান করছেন। একজন লেখেন, ‘আপনি নামাজ পড়ছেন খুব ভালো কথা, কিন্তু আদবকায়দাগুলো শিখে নিন।’ আরেকজন লিখেছেন, ‘নামাজ পড়ার সময় মাথা থেকে পা ঢেকে রাখতে হয়।’ অনেকে আবার আপত্তি জানিয়েছেন রাখির নখে নেইলপালিশ দেখে। তাদের দাবি, নমাজ পড়ার সময় নখে রং ব্যবহার করা যাবে না।
কয়েক দিন আগে চুইংগাম চিবিয়ে রোজা ভাঙার কথা নিজেই জানিয়েছিলেন রাখি। এবার ভুল পোশাকের জন্য কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।
নামাজ পড়লেন রাখি, তবুও হচ্ছে সমালোচনা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:11 am