কক্সবাজারের খুরুশকুলে চালককে ছুরিকাঘাত করে খুন করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে খুরুশকুল আশ্রয় প্রকল্পের পাশে বশির পাড়ার বিল থেকে মো. আজিজ নামে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে টমটম নিয়ে বাসা থেকে বের হয় নিহত আজিজ। প্রতিদিন রাত ১০টায় বাড়ি ফিরলেও সেদিন ফিরেন নি। কল দিলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়। সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি। পরে শুক্রবার সকাল ১০টার মরদেহ পড়ে থাকার খবর দেয় পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হক জানান, সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বিলের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও ক্রাইম সিন টিমের সদস্যরা মিলে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
সিআইডির পরিদর্শক মৃতশ্রী বড়ুয়া জানান, মরদেহে শরীরের বুক ও পেটসহ বিভিন্ন স্থানে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে রক্ষক্ষরণ হয়ে ওই চালক মারা গেছেন।
কক্সবাজারে চালককে হত্যা করে টমটম ছিনতাই

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:23 am