“বইকে ভালবাসুন। ‘পড়া শেষে ‘তাক’এ বই সাজিয়ে রাখুন’ কথাটি পাঠাগারের দেয়ালে লেখা। নেই কোন লাইব্রেরিয়ান বা রেজিস্ট্রার খাতা। বইগুলো আটকে রাখা হয়নি। সবার জন্যই উন্মুক্ত। সেখানে দাঁড়িয়ে পড়া যায়, আবার বসেও। এই ব্যতিক্রমী আয়োজনটি করেছে,‘স্বপ্নযাত্রী ফাউন্ডেশন’ নামে কুতুবদিয়া উপজেলা শাখার এক স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (২৫ আগস্ট) বিকালে বড়ঘোপ ইউনিয়ন পরিষদে “অবসরে পড়ি বই, আলোকিত মানুষ হই”
এমন স্লোগানকে মনে প্রাণে ধারণ করে পরিষদের সহযোগিতায় ‘স্বপ্নযাত্রী অবসর পাঠাগার’ নামক একটি বইঘর স্থাপন করেছে।
এ পাঠাগারটি উদ্বোধন করেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্য মেহেদী হাসান জিসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুতুবদিয়া থানার তদন্ত কর্মকর্তা কানন সরকার, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, কুতুবদিয়ার স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উপদেষ্টা কাইচার আলম,স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন,বই পড়ার অভ্যাস ক্রমশই কমে যাচ্ছে । এ পাঠাগারের মাধ্যমে নিশ্চয়ই সেবাগ্রহীতাদের মনে আগ্রহ জন্মাবে।”স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের এ উদ্যোগে আমরা স্বাগত জানাই। অনেক সময় দেখা যায় সেবাগ্রহীতারা দীর্ঘক্ষণ বসে থাকার কারণে বিরক্তবোধ করেন। ওই সময়টুকু যদি আমরা যারা সেবাগ্রহীতা তাঁরা বই পড়ি। তবে সহজেই সময় চলে যাবে। অন্যদিকে,যুব সমাজকে মোবাইলের আসক্তি কমাবে। স্বপ্নযাত্রী’র এই ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে গর্বের।
এ সময় অন্যান্যদের মধ্যে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সাফায়েত শিহাব, কুতুবদিয়া উপজেলা শাখার সমন্বয়ক মিজানুর রহমান, আহ্বায়ক ইমতিয়াজ উদ্দীন জিল্লু,সদস্য সচিব ফজল করিম,যুগ্ম সচিব হামিদুর রহমান, সদস্য রায়হান, তামজিদ, হেফাজ,রাসেল, রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন।
সবার জন্যই উন্মুক্ত, বড়ঘোপ পরিষদে স্বপ্নযাত্রী অবসর পাঠাগার উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:24 am