টেকনাফে পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক-১

  বিশেষ প্রতিনিধি    25-09-2022    352
টেকনাফে পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক-১

টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ আব্দুর রাজ্জাক (২৮) কে আটক করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড লেঙ্গুরবিল এলাকায় টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন সজীবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় আটক আসামির বসত-বাড়ি থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লেঙ্গুরবিল এলাকার এখলাছ মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (২৮) কে আটক করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন