রগুনা পৌরসভাসহ বিভিন্ন এলাকার প্রায় ৪৭৭ কিলোমিটার পাকা সড়কে সংস্কারের অভাবে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ। এসব সড়কে চলতে গিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তিসহ প্রায় সময়ই ঘটছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা।
তবে বরগুনার এলজিইডি অফিসের তথ্য মতে সংস্কার করতে যে পরিমাণ বরাদ্দের প্রয়োজন, সে তুলনায় বরাদ্দ খুবই কম থাকায় এক সঙ্গে করা যাচ্ছে না সব সড়কে সংস্কার।
খোঁজ নিয়ে জানা যায়, বরগুনায় মোট ১ হাজার ৪৩০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পরপর এসব সড়ক সংস্কার করার প্রয়োজন হয়। হিসেব অনুযায়ী চলতি বছরে বরগুনায় সংস্কারের প্রয়োজন রয়েছে প্রায় ৪৭৭ কিলোমিটার সড়কের। তবে এ সংস্কার করতে ৩১০ কোটি টাকার পরিমাণ বরাদ্দ প্রয়োজন হলেও তার বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৩৫ কোটি টাকা। যা দিয়ে জেলায় মাত্র ৭০ কিলোমিটারের মতো সড়ক সংস্কার করা সম্ভব। এ কারণেই অর্থ সংকটে অধিক গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কারের উদ্যোগ নেওয়া ছাড়া সব সড়কের সংস্কার করা সম্ভব নয় বলে জানিয়েছেন এলজিইডি।
সংস্কারের অভাবে খানাখন্দে ভরা বরগুনার ৪৭৭ কিলোমিটার সড়ক

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:06 am