চুয়াডাঙ্গায় গরীব দুস্থদের জন্য বরাদ্দকৃত ত্রাণের কম্বল বিতরণ না করে আত্মসাতের চেষ্টার অভিযোগে আবু সাইদ পিন্টু নামে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় ইউনিয়ন পরিষদ থেকে ১৫০টি কম্বল জব্দ করা হয়।
মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে আলমডাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আবু সাইদ পিন্টু চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিগত অর্থ বছরের ১৫০টি সরকারি কম্বল দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ করার জন্য নিজ হেফাজতে রেখেছিলেন চেয়ারম্যান আবু সাইদ পিন্টু। এমন অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে কুমারী ইউনিয়ন পরিষদের নতুন বিল্ডিংয়ের নিচ তলার পশ্চিম পাশের একটি কক্ষে রাখা ত্রাণের ১৫০টি সরকারি কম্বল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা। এরপরই চেয়ারম্যানকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।
ওসি মাসুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সরকারি বরাদ্দকৃত ১৫০টি ত্রাণের কম্বল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গায় ত্রাণের ১৫০টি কম্বলসহ ইউপি চেয়ারম্যান আটক

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:22 am