গোপালগঞ্জের মুকসুদপুরে চোর সন্দেহে ৬ জনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার (২০ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড় বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, সবুজ ফকির (২৫), রিয়াজ মোল্যা (২২), তুফান শেখ (২৪), সাকিব শেখ (২৫), সালাম বেপারী (২৫), শাহিন খান (২৬)। তাদের বাড়ী রাজৈর ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে।
জানা যায়, উপজেলার ফুলারপাড় বাজারে একটি পিকআপ গাড়ি নিয়ে যাওয়ার সময় চোর সন্দেহ হলে তাদের ধাওয়া করে স্থানীয় লোকজন। পরে তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতাবস্থায় ৬ ব্যক্তিকে আটক করেছে। তাদের প্রাথমিক চিৎকিসা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপালগঞ্জে চোর সন্দেহে গণপিটুনির পর ৬ জনকে পুলিশে দিল জনতা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:06 am