ময়মনসিংহে নদ খনন করে সরকারি বালু বিক্রির দায়ে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ায় সামী পাটোয়ারী জনি (২৮) নামে এক ছাত্রদল নেতা বহিষ্কার হয়েছে। তিনি মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত ছাত্রদল নেতা সামী পাটোয়ারী জনি নগরীর ৮ নম্বর ওয়ার্ডের থানাঘাট এলাকার মৃত আজিজ পাটোয়ারীর ছেলে।
গত ২৮ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সামী পাটোয়ারী জনিকে পদ থেকে বহিষ্কার করা হলো। তার সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা দেওয়া হল।
তবে এখন পর্যন্ত মহানগর স্বেচ্ছাসেবক দলের পদ থেকে তার বহিষ্কারের আদেশ প্রক্রিয়াধীন, বলে জানিয়েছেন সংগঠনের মহানগর শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম ফয়সাল।
সূত্র জানায়, সামী পাটোয়ারী জনি গত ২৬ জানুয়ারি রাতে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চরকালিবাড়ী পাওয়ার স্টেশন এলাকায় বিআইডব্লিউটিএ’র উত্তোলিত বালু প্রভাব বিস্তার করে বিক্রি করেন। এমন সংবাদে চরঈশ্বরদিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম ঘটনার সত্যতা পেয়ে সেনাবাহিনীকে অবহিত করে। পরে যৌথবাহিনী অভিযান চালিয়ে সামী পাটোয়ারী জনিকে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে আটক করে। এ সময় দুইটি ড্রাম ট্রাক ও একটি এক্সেভেটর মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় গত ২৭ জানুয়ারি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম হয়ে সামী পাটোয়ারী জনিকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, সংশ্লিষ্ট মামলা আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
ময়মনসিংহে সরকারি বালু বিক্রির দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:10 am