জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে (৬৪) গ্রেপ্তার করা হয়েছে। তার নামে দুটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টায় সদর উপজেলার খঞ্জনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন জয়পুরহাট জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা। তার বাবা মৃত হবিবর রহমান।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নজিবুল সরকার বিশাল ও মেহেদী শেখ নামে দুজন নিহতের ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলার আসামি আনোয়ার হোসেন। এছাড়া ৫ আগস্টের পর তার নামে আরও চারটি মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ওসি নূর আলম সিদ্দিক বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় দুটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। তিনি খঞ্জনপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 7:45 am