সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে এক দল পেয়েই আলোচনায় এসেছিল বৈভব সূর্যবংশী। এরপর আইপিএল অভিষেকেই নিজেকেই প্রমাণ করে সে। এরপর সেঞ্চুরিও এসেছে ১৪ বছর বয়সী এই উঠতি তারকার ব্যাট থেকে।
এবার আলোচনায় বৈভবেরই এক বন্ধু। তার নাম অয়ন রাজ। বয়সটা বৈভবের চেয়েও এক বছর কম। ১৩ বছর বয়সী বিহারের এই কিশোর ৩০ ওভারের ম্যাচে একাই করেছে ৩২৭ রান!
মুজাফফরপুরের জেলা ক্রিকেট লিগে সংস্কৃতি ক্রিকেট একাডেমির হয়ে খেলে অয়ন। ৩০ ওভারের ম্যাচে ১৩৪ বলে অপরাজিত ৩২৭ রান করেছে সে। ইনিংসে ছিল ৪১টি চার ও ২২টি ছক্কা। যেখানে ২০০-এরও বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে সে।
ভারতের এক সংবাদমাধ্যমকে অয়ন বলেছে, ‘প্রতিবার বৈভব ভাইয়ের সঙ্গে কথা বললে একধরনের শক্তি পাই। ছোটবেলায় আমরা একসঙ্গে খেলেছি। এখন সে অনেক বড় জায়গায় গেছে। আমি ওর পথেই হাঁটছি।’
অয়নের বাবা একসময় নিজেও ক্রিকেটার ছিলেন। স্বপ্ন ছিল ভারত জাতীয় দলে খেলার। সেটা পূরণ হয়নি। এখন ছেলেকে দিয়েই সেই স্বপ্ন বাস্তব করতে চান।
১৩৪ বলে ৩২৭ রানের ইনিংস খেলে আলোচনায় ১৩ বছরের কিশোর

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:05 am