পাকিস্তানকে ছাড়াই ভারতের রাচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। গতকাল বাংলাদেশ কোনো পদক পায়নি। আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে একটি ব্রোঞ্জ পদক পেয়েছে।
৪/১০০ মিটার পুরুষ রিলেতে বাংলাদেশ পাচ দলের মধ্যে তৃতীয় হয়েছে। সাবেক দ্রুততম মানব মোঃ ইসমাইলের সাথে আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম দৌড়েছেন। তারা ৪০.৮৪ সেকেন্ড সময় নিয়েছেন। এই ইভেন্টে প্রথম হওয়া শ্রীলঙ্কার দৌড়বিদদের সময় ছিল ৩৯.৯৯। রৌপ্য পাওয়া ভারতের স্প্রিন্টারদের টাইমিং ৪০.৬৫ সেকেন্ড।
পুরুষ রিলের পরপরই ৪/১০০ মিটার মহিলা রিলে হয়েছে। ঐ ইভেন্টে বাংলাদেশ অল্পের জন্য পদক হারিয়েছে। ৪৮.২১ সেকেন্ড টাইমিংয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। তৃতীয় হওয়া মালদ্বীপের সময় ৪৭.৭৯ সেকেন্ড।
প্রথম একশ মিটার বাংলাদেশের স্প্রিন্টার সবার আগেই ছিলেন। ব্যাটন পরিবর্তন করে পরের দুই ধাপে বাংলাদেশ পিছিয়ে পড়ে। বিশেষ করে শেষ ব্যাটন ছিল কয়েকবারের দ্রুততম মানবী শিরিন আক্তারের কাছে। তার ফিনিশিংয়ের উপরই মূলত বাংলাদেশের পদক নির্ভর ছিল। তিনি ব্যর্থ হওয়ায় বাংলাদেশ এই ইভেন্টে পদক পায়নি।
আজ ৪০০ মিটার স্প্রিন্ট নারী, পুরুষ, হাই জাম্প, ডিসকাস থ্রো, ১১০ মিটার হার্ডেলস ইভেন্টের পদক নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশ কোনো ইভেন্টেই পদক জিততে পারেনি। আগামীকাল লং জাম্প ও ৪/৪০০ মিটার নারী-পুরুষ স্প্রিন্ট ইভেন্ট রয়েছে বাংলাদেশের।
সাফ অ্যাথলেটিক্সে বাংলাদেশের ব্রোঞ্জ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:48 am