ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি (আইসিসি) আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশের নাসির হোসেনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার নিয়েছিলেন নাসির। ৭৫০ ডলারের বেশি অর্থমূল্যের সেই উপহার নেয়ার যৌক্তিক কারণ প্রদর্শন করতে পারেননি তিনি। এরপর মোট ৩টি ঘটনা নিয়ে তদন্ত শুরু করে আইসিসি। অপরাধ প্রমাণিত হওয়ায় এই শাস্তির ঘোষণা করা হয়।
২০১১ থেকে ২০১৮ সালে বাংলাদেশের জার্সিতে ১১৫টি ম্যাচ খেলেছেন নাসির। যেখানে ২৬৯৫ রানের পাশাপাশি ৩৯টি উইকেট নিয়েছেন তিনি। সব শর্তগুলো পূরণ করতে পারলে নাসির ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য যোগ্য হবেন।
সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হলো নাসির হোসেন

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:44 am