মতিঝিল-আরামবাগ এলাকার অন্যতম ক্রীড়া ক্লাব ঢাকা মেরিনার ইয়াংস। ক্রিকেট, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, টিটি খেললেও ক্লাবটির ক্রীড়াঙ্গনে মূলত পরিচিতি হকি দিয়ে। হকি লিগের বর্তমান চ্যাম্পিয়ন ও চলমান লিগে এখনো যুগ্মভাবে শীর্ষে। সাম্প্রতিক সময়ে হকির সফল এই ক্লাবটি গভর্নিং বডি নতুন করে গঠন করেছে।
এলাকার সন্তান আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে চেয়ারম্যান ও ফেন্সিং এসোসিয়েশনের সভাপতি এম. শোয়েব চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের গভর্নিং বডি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, কাজী সাইফুল হক, রিয়াজুল আলিম ও সাবেক হকি খেলোয়াড় মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহ। গভর্নিং বডির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর।
মেরিনার ইয়াংস ক্লাবের একটি নির্বাহী কমিটি রয়েছে। নির্বাহী কমিটি মূলত ক্লাব পরিচালনা ও দৈনন্দিন বিষয়াদি দেখভাল করে। গভর্নিং বডির অবস্থান নির্বাহী কমিটির উপরে। এই কমিটি উপদেষ্টামূলক অবস্থানে থাকে মূলত।
মেরিনার্সের নতুন গভর্নিং বডি

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:08 am