গোটা বিশ্বে করোনাভাইরাস নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। বিশ্বকে মহামারি শেষ করার এই সুযোগটি কাজে লাগাতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বুধবার (১৪ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, ‘মহামারী শেষ করার জন্য আমরা কখনই ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনও সেখানে নেই, কিন্তু এর শেষ দেখা যাচ্ছে।’
তিনি বলেন, ‘যদি আমরা এখন এই সুযোগটি গ্রহণ না করি, তাহলে আমরা আরো বৈচিত্র্য, আরো মৃত্যু এবং আরো অনিশ্চয়তার ঝুঁকিতে পড়ব।’
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনে প্রথম করোনা শনাক্ত হয়। পরে তা মহামারি আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনায় বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬০ কোটি ৫০ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৬৪ লাখ মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, ২০২০ সালের মার্চের পর গত সপ্তাহে বিশ্বে করোনার সবচেয়ে কম নিশ্চিত সংক্রমণ দেখা গেছে। মহামারি শেষ করার জন্য আমরা কখনোই অধিকতর ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনো সেখানে নেই। কিন্তু শেষ দেখা যাচ্ছে। তবে এই সুযোগ কাজে লাগাতে বিশ্বের পদক্ষেপ নেয়া দরকার।
তিনি আরো বলেন, যদি আমরা এখন এই সুযোগ না গ্রহণ করি, তাহলে আমরা করোনার আরো ধরন, আরো মৃত্যু, আরো বাধাবিঘ্ন, আরো অনিশ্চয়তার ঝুঁকিতে থাকব।
তবে ডাব্লিউএইচওর করোনা সংক্রান্ত কারিগরি বিষয়ের প্রধান মারিয়া ভ্যান কেরখোভ বলেন, তারা জানেন- সংস্থাটির কাছে করোনা সংক্রমণের যে তথ্য আসছে, তা প্রকৃত নয়। তারা মনে করেন, সংক্রমণের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি।
সূত্র: আল-জাজিরা
করোনা মহামারি সমাপ্তির পথে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:04 am